নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের ফুলপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২০ এপ্রিল) বিকালে উপজেলার হরিনাদী (তারাকান্দা) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়।

সূর্য তরুণ যুব উন্নয়ন ক্লাব এর আয়োজন করে। স্থানীয় সাত জোড়া কুস্তিগীর অংশ নেন। পরে সাতজন বিজয়ী হন। তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাসার আকন্দ।

সূর্য তরুণ যুব উন্নয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় এসময় উপজেলা বিএনপি ও ছনধরা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।