আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
তারাকান্দায় দুই কৃতি শিক্ষকের রাজকীয় বিদায়
প্রকাশের তারিখঃ ২০ এপ্রিল, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের তারাকান্দায় কাকনী মডেল একাডেমীর দুই সিনিয়র শিক্ষক যথাক্রমে এ বি এম হাবিবুল্লাহ স্যার ও উবায়দুল্লা আনোয়ার স্যারের অবসরজনিত রাজকীয় বিদায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন কাকনী মডেল একাডেমীর প্রধান শিক্ষক কামরুল ইসলাম। বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) এ এফ এম হায়াতুল্লাহ, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসাইন,

ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ শাহীন, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলতান, তারাকান্দা বণিক সমিতির সভাপতি নুরুজ্জামান সরকার বকুল, বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসার প্রধান শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

জানা যায়, এ বি এম হাবিবুল্লাহ স্যার বাংলা ও উবায়দুল্লাহ আনোয়ার স্যার সামাজিক বিজ্ঞানের শিক্ষক ছিলেন। অত্যন্ত যোগ্যতা ও দক্ষতার সাথে তারা ৩০ বছর এ প্রতিষ্ঠানে সুনামের সাথে শিক্ষকতা করেছেন। অতিথিরা সবাই তাদের প্রশংসা করে বক্তব্য রাখেন। বিদায়বেলায় উপহার হিসেবে তাদেরকে বিদায়ী ক্রেস্ট ও নানা পুরস্কার প্রদান করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.