মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর কাজিয়াকান্দা বড়বাড়ী নিবাসী সাবেক ছাত্রদল নেতা ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৬ ব্যাচের কৃতি ছাত্র এস এম জাকারিয়া পারভেজের রূহের মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) বাদ ইশা রাত ৯টার দিকে গোদারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফুলপুর স্পোর্টস একাডেমি (ব্যাডমিন্টন ইনডোর) -এ তার সহপাঠী ও রাজনৈতিক বন্ধুদের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শেরপুর রোডের বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল মান্নান।

জানা যায়, দুইদিন আগে জাকারিয়া পারভেজ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি অত্যন্ত মিশুক, সমাজসেবক ও সাদা দিলের মানুষ ছিলেন। তার মৃত্যুতে বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে তার রূহের মাগফিরাত কামনা করে ও পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ এসএসসি ৯৬ ব্যাচের শিক্ষার্থীরা তার জন্য এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।
এসময় বিএনপি নেতা শরিফুল ইসলাম রুবেল, জাহেদ আলী, হাফেজ সাইফুল ইসলাম, নূরে আলম সিদ্দিকী, জাহিদুল হক ইমন ও তার দুই পুত্র সন্তানসহ অনেকে উপস্থিত ছিলেন।