অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় লাল মিয়া (৩২) ও রোকেয়া বেগম (৪৮) নামে দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে ভালুকা-গফরগাঁও সড়কের নন্দিবাড়ি বাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এসময় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
নিহত লাল মিয়া ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকার আজগর আলীর ছেলে ও রোকেয়া বেগম ৪ নম্বর ওয়ার্ড এলাকার সুরজত আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, দ্রুতগতিসম্পন্ন একটি হায়েস মাইক্রোবাস ভালুকা-গফরগাঁও সড়কের নন্দিবাড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ব্যাপারে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হুদা খান জানান, সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা গেছেন। এ ঘটনায় মাইক্রোবাস ও সিএনজিটি জব্দ করা হয়েছে আর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।