মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের হালুয়াঘাটে অবৈধভাবে গাঁজা চাষের দায়ে ৪ জনকে আটক করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি আবুল খায়ের সোহেলের দিক নির্দেশনায় অভিযান চালিয়ে হালুয়াঘাট থানা পুলিশ তাদের আটক করে।
এসময় ৮ কেজি ওজনের কিছু গাঁজার চারাসহ শফিকুল ইসলাম, বিল্লাল হোসেন, মোশাররফ হোসেন ও সিরাজুল ইসলামকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিরা মাদক বিক্রির উদ্দেশ্যে তাদের নিজ বাড়ির আঙ্গিনায় গাঁজার চারা রোপণ করেছিলেন। এজন্য মাদক আইনে তাদের নামে মামলা দায়েরের পর তাদেরকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।