আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
হালুয়াঘাটে মহাসড়কের জায়গা বেদখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের হালুয়াঘাটে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কের জায়গা বেদখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার ধারা বাজার এলাকায় মহাসড়কের জায়গা বেদখল করে নির্মিত অবৈধ স্থাপনার বিরুদ্ধে ওই অভিযান পরিচালনা করা হয়।
এসময় সড়ক যানজটমুক্ত রাখতে রাস্তার দোকানপাট সরিয়ে দেওয়া হয়। জনগণের চলাচলের জায়গার প্রতিবন্ধকতা যাতে তৈরি করা না হয় এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত।
এসময় উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনী ও হালুয়াঘাট থানা পুলিশ উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাত বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.