• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি বাশুয়া কবিরপুর মাদরাসার সভা ৮ জানুয়ারি, আল্লামা মামুনুল হকসহ আসছেন দেশি-বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা ফুলপুরে জামিয়া দারুল আরকাম মহিলা মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

ফুলপুরে পরীক্ষা কেন্দ্রে মোবাইল আটক, ৩ কক্ষ পরিদর্শক বহিষ্কার

Reporter Name / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে হলে প্রবেশ করায় ও ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করার দায়ে দায়িত্বপ্রাপ্ত ৩ কক্ষ পরিদর্শককে ৫ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া কেন্দ্র সচিবকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর তাকে বহিষ্কারেরও  প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বহিষ্কৃতরা হলেন- ঠাকুর বাখাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান, নিলুফার ইয়াসমিন ও গোলাম রিজওয়ান।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলার ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালীন পরিদর্শনে গিয়ে এসব অনিয়ম নজরে পড়লে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক এবং কেন্দ্র সচিব ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. বিল্লাল হোসেনের স্বাক্ষরে তাদের এ দণ্ড প্রদান করা হয়।

জানা যায়, গত কয়েক বছর আগে ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা কেন্দ্র (৫৭২৩৩)-এর অনুমোদন পায়। আজ সেখানে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের নজরে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। তিনি গিয়ে দেখেন যে,  পরীক্ষার্থীদের হাতে মোবাইল ফোনসহ ব্যাপক বিশৃঙ্খলা ও  অনিয়ম হচ্ছিল। পরে যাচাই বাছাই করে জানতে পারেন যে,  দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শক এবং কেন্দ্র সচিবের এ ব্যাপারে দায়িত্বে অবহেলা রয়েছে। পরে দায়ী ৩ কক্ষ পরিদর্শককে ৫ বছরের জন্য বহিষ্কারের ব্যবস্থা করা হয়। এমনকি কেন্দ্র সচিবকে পাবলিক পরীক্ষা (অপরাধসমূহ) আইন ১৯৮০ -এ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কেন্দ্র সচিবকে বহিষ্কার করার জন্যেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বপালন করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ রাশিদুল ইসলাম। এ ব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, পরীক্ষা সংক্রান্ত যে কোন অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। এছাড়া সকলকে নিয়ম মেনে বিধি মোতাবেক দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা