• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি বাশুয়া কবিরপুর মাদরাসার সভা ৮ জানুয়ারি, আল্লামা মামুনুল হকসহ আসছেন দেশি-বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা ফুলপুরে জামিয়া দারুল আরকাম মহিলা মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

ফুলপুর অনার্স স্টুডেন্টদের উদ্যোগে ময়মনসিংহে বৈশাখী আড্ডা

Reporter Name / ২০৭ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ময়মনসিংহে বৈশাখী আড্ডা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ এপ্রিল) বিকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বোটানিক্যাল গার্ডেনে এ আড্ডা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ছাত্ররা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে আনন্দ করে। একই কালারের পাঞ্জাবি পরেন তারা। তাদের পাঞ্জাবির ব্লক ডিজাইন পরিকল্পনা ও বাস্তবায়ন, গল্প, আড্ডা ইত্যাদি নানা কর্মসূচি পালিত হয়েছে।

পাঞ্জাবির ব্লক ডিজাইন পরিকল্পনা ও বাস্তবায়নে মুখ্য ভূমিকা রেখেছেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আকবর আলী আহসান ও আবুল কাসেম। এসময় উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি আজাদ মোঃ ইয়াকুব আলী, উপদেষ্টা তারিক সালাউদ্দিন মামুন, উপদেষ্টা মোহাম্মদ হজরত আলী, উপদেষ্টা  সাইফুল ইসলাম, উপদেষ্টা মোঃ আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

তাদের সহযোগিতায় ছিলেন, রাজিব, রাকিব, তরিকুল, হুমায়ূন ও রেফাজ। ফুলপুর অনার্স স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আকবর আলী আহসান জানান, এসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছরই এ ধরনের আড্ডা অনুষ্ঠিত হয়ে থাকে।

বৈশাখী আড্ডা শুধু নেহায়েত কোন আড্ডা নয় বরং এ আড্ডা থেকে বাঙালি সংস্কৃতি ও নানা বিনোদনসহ শেখারও আছে অনেক কিছু। এর মাধ্যমে অনাবিল সুখ শান্তি আনন্দ ও মজা করা হয়, যা হৃদয় মনকে প্রফুল্ল করে।

যারা আড্ডা দিয়ে এ আড্ডাকে স্বার্থক ও প্রাণবন্ত করেছেন তাদের সকলের প্রতি রইল শুভ কামনা। এসো হে বৈশাখ, এসো এসো। বৈশাখ যেন বার বার আসে এ রকম হাসি তামাশা ও আনন্দ রসে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা