• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই

ধোবাউড়ায় মদসহ প্রাইভেট কার জব্দ

Reporter Name / ৮৭ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

আবুল হাশেম, ধোবাউড়া :

ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় ৪৫ বোতল মদসহ একটি সাদা প্রাইভেট কার জব্দ করা হয়েছে। আজ সোমবার (১৪ এপ্রিল) ভোর পৌনে ৬টার দিকে ধোবাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দুধনই বাজার এলাকা থেকে এসব মদ ও কারটি জব্দ করে।

জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে ময়মনসিংহ পুলিশ সুপার আখতার উল আলম বিষয়টি জানতে পারেন। পরে তিনি  সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল)-এর মাধ্যমে  ধোবাউড়া থানার অফিসার ইনচার্জকে দিক নির্দেশনা প্রদান করেন।

এরপর ওসির নেতৃত্বে পুলিশের বিশেষ একটি টিম অভিযান চালায়। তারা দুধনই বাজার মোড়ে একটি চেক পোষ্ট বসান। এসময় একটি সাদা প্রাইভেট কার দেখে থামার জন্য সংকেত দেওয়া হয় কিন্তু চালক পুলিশের সংকেত অমান্য করে দ্রত গতিতে কলসিন্দুর বাজারের দিকে চলে যায়। চেক পোষ্টে ডিউটিরত এসআই ছলিমদ্দিন তখন একটি পিকআপ নিয়ে ওই কারের পেছনে ধাওয়া করেন। অবশেষে দুধনইবাজার হতে কলসিন্দুরের রাস্তায় সিরাজুল ইসলামের বাড়ির সামনে ব্রিজের উপর কারটি রেখে পালিয়ে যায় অজ্ঞাত চালক। তখন ওখান থেকে ধোবাউড়া থানা পুলিশ কারটি জব্দ করে। এরপর উহাতে তল্লাশি চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা। আর জব্দকৃত প্রাইভেট কারটির আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এ বিষয়ে জানতে চাইলে ধোবাউড়া থানার ওসি বলেন, এ ব্যাপারে  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা