অনলাইন ডেস্ক :
মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
আজ রবিবার (১৩ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান উপজেলার জয়পাশা এলাকার বাসিন্দা ব্রাহ্মণবাজার জামে মসজিদের মুয়াজ্জিন আবুল কালাম আজাদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে। এছাড়া ট্রাকটিকে জব্দ করে কুলাউড়া থানা হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে কুলাউড়া থানার ওসি জানান, আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।