অনলাইন ডেস্ক :
ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে আলেমদের উদ্যোগে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩টার দিকে ইসরায়েলিদের বিরুদ্ধে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ কর্মসূচি শুরু হয়।

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ এর আয়োজন করে। এতে দেশের শীর্ষ আলেম উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লাখো মানুষ অংশ নিয়েছেন।

সমাবেশ থেকে বলা হয়, গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন একটি ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’। এটি বন্ধ করার জন্য আন্তর্জাতিক নেতৃবৃন্দের কার্যকর হস্তক্ষেপ দাবি করা হয়।