• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

ফুলপুরে অবৈধ ওয়াশিং পাউডার কারখানা সিলগালা, ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৮১ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে অবৈধ ওয়াশিং পাউডার কারখানা সিলগালা করা হয়েছে। এসময় অবৈধভাবে ওয়াশিং পাউডার বানানোর দায়ে সুজন নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৯ বস্তা আটা জব্দ করা হয়েছে। আজ শনিবার (১২ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার আইনে এসব দ্রব্য জব্দ ও জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে একমাস কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পরে সঙ্গে সঙ্গে টাকা পরিশোধ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে উপজেলার পয়ারী ইউনিয়নের কাড়াহা গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে নিয়ে যাওয়া হয়। এসময় কারখানাটি সীলগালা করা হয়। পরর্বতী আদেশ না দেওয়া পর্যন্ত কারাখানা খুলতে পারবে না মর্মে সতর্ক করা হয়।
এসময় ফুলপুর থানা পুলিশ ও স্থানীয় ময়মুরুব্বি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা