নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহ সদর উপজেলার গোপালনগর এমদাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে ২০২৫ সনের দাখিল পরীক্ষার্থীদেরকে মাদরাসা হলরুমে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে পরীক্ষা শুরু হবে।
এবার গোপালনগর এমদাদিয়া ফাজিল মাদরাসা থেকে ৪৯ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেবেন। একটি কোচিং সেন্টারের উদ্যোগে মেধাবী ৬ জনকে ক্রেস্ট উপহার দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেক পরীক্ষার্থীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মডেল টেস্ট ও পরীক্ষার সময় ব্যবহৃত শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গোপালনগর এমদাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক আতাউর রহমান জুয়েল, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল করিম, আরবী প্রভাষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ প্রমুখ।