মো. আব্দুল মান্নান :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহের ফুলপুরে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ফুলপুর উপজেলা ছাত্রদল, পৌর, ফুলপুর সরকারি কলেজ ও মহিলা কলেজ ছাত্রদলের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এরপর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় ছাত্ররা ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা ও ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন, ফুলপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান হীরা। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আরিফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি মোশারফ হোসেন বিশ্বাস, উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি এ, কে এম আরিফুল হক আরিফ, এ,কে,এম সুজাউদ্দিন, ওমর ফারুক সরকার, হেলাল উদ্দিন, আলামিন শিশির, মোবারক সিকদার, সানোয়ার আকন্দ,
আমিনুল আহমেদ, নাজমুস সাকিব, দিদার আহমেদ,
জিহাদুল ইসলাম প্রমুখ।