• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি বাশুয়া কবিরপুর মাদরাসার সভা ৮ জানুয়ারি, আল্লামা মামুনুল হকসহ আসছেন দেশি-বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা ফুলপুরে জামিয়া দারুল আরকাম মহিলা মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

ফুলপুরে বোর্ড পরীক্ষায় আদর্শ মাদরাসা সেরা, ৩ বোর্ডে মেধা তালিকায় স্থান করে নিলেন ৭৭ জন

Reporter Name / ১০৪ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ২০২৫ সনের বোর্ড পরীক্ষায় ফুলপুর আদর্শ মাদরাসা সেরা হয়েছে। বেফাক, তানযিম ও ইত্তেফাক বোর্ডে মেধা তালিকায় আদর্শ মাদরাসা থেকে মোট ৭৭ জন স্ট্যান্ড করেছেন।
জানা যায়, ৪৮তম কেন্দ্রীয় বেফাক পরীক্ষায় ইবতেদাইয়্যাহ মারহালায় মোট ৫৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে
মেধা তালিকায় স্থান পেয়েছেন ১৯জন। মুমতায ২৭জন,
জায়্যিদ জিদ্দান ১৩ জন ও জায়্যিদ হয়েছেন ১০ জন। মুতাওয়াসসিতাহ মারহালায় মোট পরীক্ষার্থী ছিলেন ৩৭ জন। এর মধ্যে মেধা তালিকায় স্থান করে নিয়েছেন ১৭ জন। মুমতায ৩২ জন, জায়্যিদ জিদ্দান ৩ জন ও জায়্যিদ হয়েছেন ২ জন। সানাবিয়্যাহ মারহালায় ১ জন পরীক্ষার্থী ছিলেন। তিনি মুমতায হয়েছেন। সানাবিয়া উলইয়ায়
মোট পরীক্ষার্থী ছিলেন ২৫ জন। এর মধ্যে মুমতায হয়েছেন ৭ জন, জায়্যিদ জিদ্দান ৮ জন, জায়্যিদ ৬ জন ও মকবুল হয়েছেন ৪ জন। ফযিলত মারহালায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৯ জন। মেধা তালিকায় স্থান করে নিয়েছেন ১ জন। মুমতায ৩ জন, জায়্যিদ জিদ্দান ৭ জন ও জায়্যিদ হয়েছেন ৯ জন। এছাড়া তাহফিযুল কুরআন মারহালায় মোট ৬ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে মেধা তালিকায় স্থান পেয়েছেন ২ জন আর মুমতায হয়েছেন ৪ জন। এ হিসাব অনুযায়ী বেফাকে মেধা তালিকায় মোট ৩৯ জন স্থান পেয়েছেন।
তানযিম বোর্ডে আদর্শ মাদরাসা থেকে হেদায়াতুন্নাহু ও মিযান জামাতে মোট ১১ জন শিক্ষার্থী অংশ নেন। পরে উভয় জামাতে ১ম স্থানসহ মেধা তালিকায় ৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন।
আর ইত্তেফাক বোর্ডে হেদায়াতুন্নাহু, মিযান ও হিফয জামাতে মোট ৫৪ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে
মেধা তালিকায় স্থান করে নিয়েছেন ৩০ জন। বেফাক বোর্ডে ৩৯ জন, তানযিম বোর্ডে ৮ জন ও ইত্তেফাক বোর্ডে ৩০ জনসহ ফুলপুর আদর্শ মাদরাসা থেকে এ বছর সর্বমোট ৭৭ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান করে নিয়ে উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠানটি সেরা হয়েছে। জানা যায়, শাবানের ১ তারিখে বেফাক পরীক্ষা শুরু হয়েছিল। চলে ১০ দিন। আর তানযিম ও ইত্তেফাক বোর্ডের পরীক্ষা আরও পরে শুরু হয়েছিল। ফলাফল প্রকাশ করা হয়েছে রমজানের ২৮ তারিখ।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ফলাফল ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। জানা যায়, ফুলপুর আদর্শ মাদরাসার পরিবেশ পরিপাটি, যোগ্য, দক্ষ শিক্ষক মন্ডলী, আমল আখলাক ও প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবু রায়হান মক্কীর সুদক্ষ পরিচালনায় বরাবরই এরকম ঈর্ষণীয় ফলাফল করে তারা তাদের কৃতিত্বকে অক্ষুন্ন রেখে চলেছেন। ফলে এর সুনাম মানুষের মুখে মুখে। আল্লাহ তায়ালা প্রতিষ্ঠানটিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার তাওফীক দান করুক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা