নিজস্ব সংবাদদাতা :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরায়েলিদের নৃশংস হামলার প্রতিবাদে নবীনগর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আজ সোমবার (৭ এপ্রিল) দুপুরে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল নারকীয় তান্ডব, বর্বর হামলা ও নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে নির্মমভাবে নিরপরাধ মানুষ হত্যা করছে। এর প্রতিবাদে নবীনগর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আমরা আজ দুপুরে ওই বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা করি।
স্থানীয় সমবায় মার্কেটের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শাহীন রাজা টিটু। এসময়
ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফের সঞ্চালনায় সাংবাদিক গৌরাঙ্গ দেব নাথ অপুসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।