• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

বিরল ঘটনা : ছাগলছানাকে দুধপান করাচ্ছে কুকুর

Reporter Name / ১৫৯ Time View
Update : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪

 

মো. আব্দুল মান্নান

লালমনিরহাটে একটি বিরল ঘটনার খবর পাওয়া গেছে। কয়েকটি ছাগলছানাকে দুধপান করাচ্ছে একটি কুকুর। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিরাহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এ ঘটনাটি ভাইরাল হয়। এতে দেখা গেছে, একটি কুকুর কয়েকটি ছাগলছানাকে দুধপান করাচ্ছে।

এ দৃশ্য সত্যিই মুগ্ধ হবার মত। স্থানীয়রা এটাকে প্রশংসার সাথে বর্ণনা করছেন।

জানা যায়, ওই এলাকার আহমেদ হাবিব রানার বাড়ির আঙ্গিনায় একটি কুকুর বেশ কয়েকটি ছাগলছানাকে নিয়মিত দুধপান করায়। কয়েকদিন যাবৎ এ কাণ্ড ঘটছে। ইউপি চেয়ারম্যান তাহির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এতে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে।

 

কালীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোশাররফ হোসেন বলেছেন, সত্যিই এটি একটি বিরল ঘটনা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা