• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

হালুয়াঘাটে ইমামদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন বিএনপি নেতা সালমান ওমর রুবেল

Reporter Name / ১৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের হালুয়াঘাটে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ইমামদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি সালমান ওমর রুবেল। বুধবার (২৬ মার্চ) বিকালে হালুয়াঘাট উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের  উদ্যোগে উপজেলার ধারা বাজার সংলগ্ন উনার কার্যালয়ের সামনে থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় তিনি বলেন, মসজিদের ইমামরা হলেন সমাজের নেতা। তাদের গাইড করবেন আলেমরা। এসব ধর্মীয় নেতাদের আমরা গাইড করার যোগ্যতা রাখি না। বিগত দিনে দেখা গেছে, পেশী শক্তি ও ক্ষমতা বলে বা প্রশাসন ব্যবহার করে মসজিদ মাদরাসার সভাপতি হয়েছেন অনেকে। কিন্তু এগুলো ঠিক নয়।

তিনি আরও বলেন, আজও পর্যন্ত আমি কোন মসজিদের সভাপতির পদ নেইনি। কেননা, আমি এটার যোগ্য না। মসজিদের সভাপতি হবেন আলেমরা। এমন ব্যক্তি সভাপতি হবেন যিনি ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়াতে পারেন।

এসময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া কামনা করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াসহ বিএনপি নেতা কর্মীদের জন্যেও দোয়া চান এই নেতা।

জানা যায়, সালমান ওমর রুবেল বিভিন্ন সময় হালুয়াঘাট ধোবাউড়া এলাকার মানুষের জন্য বিপুল পরিমাণ অনুদান দিয়ে তাদের সুখে দুখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা