মো. আব্দুল মান্নান :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর শাখার উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৬ মার্চ) উপজেলা পরিষদ জামে মসজিদে এ খতমে কুরআন অনুষ্ঠিত হয়।

এসময় ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর শাখার ফিল্ড সুপার ভাইজার সাদেকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলপুর শাখার আমির অধ্যাপক গোলাম কিবরিয়া, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুফতী আতাউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।