আজ
|| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
হালুয়াঘাটে ২ মাদক কারবারি আটক
প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২৫
নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের হালুয়াঘাটে মোহাম্মদ নাজমুল ইসলাম ও মোহাম্মদ আতাউর রহমান মীর হাসু নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আজ বুধবার (২৬ মার্চ) সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) সাগর সরকারের দিক নির্দেশনায় ওসি আবুল খায়ের সোহেলের নেতৃত্বে হালুয়াঘাট থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ১৭ বোতল ভারতীয় মদসহ উপজেলার দক্ষিণ মণিকুড়া গ্রাম থেকে তাদের আটক করে।
জানা যায়, তারা ওই গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে জানতে চাইলে হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক কারবারিদের গ্রেফতার করে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
* ছবি অনলাইন থেকে সংগৃহীত।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.