• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

তারাকান্দায় ৩শ পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ 

Reporter Name / ২১৭ Time View
Update : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের তারাকান্দায় ৩শ দরিদ্র ও অসহায়  পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।
উপজেলার তারাকান্দা উত্তর বাজার এতিমখানা মাদ্রাসার হলরুমে মঙ্গলবার (২৫ মার্চ) এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) এড. শাহ ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম এনায়েত উল্লাহ কালাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। এসময় আরও উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা বিএনপি’র সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি হাফেজ আজিজুল হক, ফুলপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক সিদ্দিকুর রহমান, তারাকান্দা উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল বাতেন, আসাদুল হক মন্ডল, শামীম তালুকদার, শহিদুল ইসলাম, আশরাফুল আলম, আসাদ উল্লাহ আসাদ, সদস্য আবু হানিফ, মামুন মন্ডল প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা