• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই

নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

Reporter Name / ১১৯ Time View
Update : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

মো. আব্দুল মান্নান :

নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রাণবন্ত ও আনন্দমুখর পরিবেশে  ময়মনসিংহের ফুলপুরে উদযাপন করা হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। দিবসটি উদযাপন উপলক্ষে আজ বুধবার (২৬ মার্চ) সকালে ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর থানা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে খেলার মাঠেই পুরস্কার হিসেবে ক্রেস্ট বিতরণ করা হয়।

এছাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ফুলেল শুভেচ্ছা ও পুরস্কার প্রদান করা হয়েছে। স্বাধীনতা পুরস্কার পেয়েছেন বিভিন্ন দপ্তরের  সরকারি কর্মকর্তাসহ অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. মাকসুদুর রহমান, ওসি আব্দুল হাদি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম  আহ্বায়ক তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা প্রমুখ।

 

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা