• মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি বাশুয়া কবিরপুর মাদরাসার সভা ৮ জানুয়ারি, আল্লামা মামুনুল হকসহ আসছেন দেশি-বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা ফুলপুরে জামিয়া দারুল আরকাম মহিলা মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

ফুলপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পুলিশ প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

Reporter Name / ১২৩ Time View
Update : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
আজ বুধবার (২৬ মার্চ) ভোর ৬টায় ফুলপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গোল চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় আরও পুষ্পস্তবক অর্পণ করে ফুলপুর উপজেলা প্রশাসন, পৌরসভা, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসা, ফুলপুর মহিলা কামিল মাদরাসা, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ, বিদ্যুৎ অফিস, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গ্রামাউস মডেল একাডেমি, ময়মনসিংহ মোটরযান কর্মচারী সমিতি, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
পুষ্পস্তবক অর্পণের পর ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পৌরসভা মসজিদের ইমাম হাফেজ অলিউল্লাহ। এসময় সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. মাকসুদুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাদি ও থানার অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গোল চত্বরে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা