• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

ফুলপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

Reporter Name / ১৩৬ Time View
Update : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার (২৬ মার্চ) ভোর ৬টায় ফুলপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গোল চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।
এরপর আরও পুষ্পস্তবক অর্পণ করে ফুলপুর থানা প্রশাসন, পৌরসভা, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসা, ফুলপুর মহিলা কামিল মাদরাসা, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ, বিদ্যুৎ অফিস, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গ্রামাউস মডেল একাডেমি, ময়মনসিংহ মোটরযান কর্মচারী সমিতি, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন। তাদের সকলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
পুষ্পস্তবক অর্পণের পর ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পৌরসভা মসজিদের ইমাম হাফেজ অলিউল্লাহ। এসময় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. মাকসুদুর রহমান, ওসি আব্দুল হাদি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তারেক আহমেদ, উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান ও একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধরসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ গোল চত্বরে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা