• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

ফুলপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন শুরু

Reporter Name / ১১১ Time View
Update : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

মো.  আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন শুরু হয়েছে। আজ বুধবার (২৬ মার্চ) ভোর ৬টায় ফুলপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গোল চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধরের সঞ্চালনায় শুরু হয় দিবসের কর্মসূচি।
পুষ্পস্তবক অর্পণ করে ফুলপুর উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, পৌরসভা, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসা, ফুলপুর মহিলা কামিল মাদরাসা, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ, বিদ্যুৎ অফিস, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গ্রামাউস মডেল একাডেমি, ময়মনসিংহ মোটরযান কর্মচারী সমিতি, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন। এসময় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের পর ১ মিনিট নীরবতা পালন করা হয়। তারপর সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পৌরসভা মসজিদের ইমাম হাফেজ অলিউল্লাহ। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গোল চত্বর এলাকায় উপস্থিত ছিলেন।

মুনাজাতের মধ্য দিয়ে পুষ্পস্তবক অর্পণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলেও দিনের অন্যান্য কার্যক্রম একের পর এক চলতে থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা