আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে, স্যার
প্রকাশের তারিখঃ ২৫ মার্চ, ২০২৫
মো.আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের নিজ আশাবট গ্রামের কৃতি সন্তান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আমাদের সকলের প্রিয় মো. রেজাউল মাকছুদ জাহেদী স্যার স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংবাদ ছড়িয়ে পড়ার পর ফুলপুরে বইছে খুশির বন্যা।
এ উপলক্ষে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে, স্যার। দেশ ও জাতির উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হয়েছে আপনার। এ সুযোগকে কাজে লাগিয়ে আশা করি আরও বেশি মানুষের দোয়া নিবেন।

আপনার সাথে ক্ষণিকের পরিচয় হয়েছিল। পরাণগঞ্জে একটি হাই স্কুলে আপনাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। সেখানে দেখেছি আপনাকে। কামাল ভাই আমাকে নিয়ে গেছিলেন। একই টেবিলে বসে নাশতা করা হয়েছিল। সেখানে আপনার যে অমায়িক ব্যবহার দেখেছি তা কোনোদিন ভুলার মত নয়। মনে থাকবে আজীবন। সেদিন থেকে আপনাকে মহব্বত করি। আপনার জন্য উভয় জাহানের উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি। পরিবারের সদস্যবৃন্দসহ আপনার আব্বা আম্মার প্রতিও দোয়া রইলো। রমজান মাসে নিশ্চয়ই ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। সুন্নাতের আমলও বাড়াতে হবে। আল্লাহ তায়ালা আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করুক। যে নিয়ামত তিনি দিয়েছেন এর শোকরিয়া আদায় করার তাওফীক দান করুক।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.