মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদ চারটি পরিবারকে ঈদ উপহার দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলপুর উপজেলা শাখা। আজ সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় ফুলপুর পৌরসভার শেরপুর রোডে হাজী কমিউনিটি সেন্টারে এসব উপহার বিতরণ করা হয়।
উপহার বিতরণ করেন প্রধান অতিথি কারা নির্যাতিত জামায়াত নেতা আগামী দিনে ফুলপুর-তারাকান্দা সংসদীয় আসন থেকে এমপি পদে নমিনেশন প্রত্যাশী মাহবুব মন্ডল। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত ইফতারপূর্ব সমাবেশে তিনি এসব উপহার বিতরণ করেন।
এসময় উপজেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি মাস্টার জাকির হোসেনের সঞ্চালনায় মাহে রমজানের তাৎপর্য বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,

ইসলামী আন্দোলন নেতা কাতুলী এমদাদীয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা একেএম জালাল উদ্দিন, জমিয়াতুল মুদার্রেছীনের উপজেলা কমিটির সেক্রেটারি ফুলপুর মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ তাফাজ্জল হোসেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা শাখার সহসভাপতি বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক আব্দুল হালিম, পৌর কমিটির সেক্রেটারি সিরাজুল ইসলাম, রূপসী ইউনিয়ন কমিটির সভাপতি ফজলুল করিম খান বাচ্চু, সিংহেশ্বর ইউনিয়ন শাখার সভাপতি আইয়ুব আলী, ছনধরা ইউনিয়ন ইত্তেফাকের সভাপতি মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, ফুলপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রিদওয়ান হোসেন প্রমুখ।