মো. আব্দুল মান্নান
ঢাকার টঙ্গী ময়দানে ২ ফেব্রুয়ারী বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। এ উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্যান্ডেল নির্মাণসহ চলছে বিভিন্ন কার্যক্রম।
প্রতি বছর এ মাঠে দেশ বিদেশের লক্ষ লক্ষ মুসল্লী এসে ইজতেমায় অংশ নেন।
তাদের সেবা যত্নে যাতে কোন কমতি না হয়, পেশাব পায়খানা, গোসলের যাতে কোন সমস্যা না হয় সেসব বিষয় মাথায় রেখে কাজ চলছে।

স্বেচ্ছায় চলে এসব কাজ। কোন টাকার বিনিময়ে নয় বরং একমাত্র মাওলার রাজি খুশির উদ্দেশ্যে তাবলীগের সাথী ভাইয়েরা এসব সেবা দিয়ে থাকেন।
শুধু তাই নয়, ইজতেমায় আসা লোকজনের খেদমতে সরকারও থাকে তার লোকজন নিয়ে ব্যপৃত। বহু ব্যক্তি কোম্পানি বা সংস্থা ফ্রী খাবার পানি, ওষুধ, চিকিৎসা ইত্যাদি সেবা দিয়ে থাকে।
এ উপলক্ষে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা ১ চিল্লা, ৩ চিল্লা ও ১ সালের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যান। সেই লক্ষ্যে প্রতিনিয়ত তাশকিল চলছে।

ইজতেমাকে সফল করতে ব্যাপক মেহনত চলছে। মহিলা মা বোনেরা এর জন্য রোজা পর্যন্ত রেখে থাকেন। নফল নামাজ আদায় করে দোয়া করে থাকেন। এই ইজতেমাকে জরিয়া করে আল্লাহ তায়ালা যেন লাখো মানুষকে হেদায়াত দান করেন। পুরা বিশ্বে যেন দীন চমকে যায়।
ইজতেমাকে সফল করতে যারা মেহনত করে যাচ্ছেন আল্লাহ তায়ালা সকলের মেহনতকে কবুল করুক।
