আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
ফুলপুরে খেলাফত মজলিসের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল
প্রকাশের তারিখঃ ২৪ মার্চ, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে খেলাফত মজলিসের উদ্যোগে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৪ মার্চ ২০২৫) পৌরসভার মহিলা কলেজ রোডে সানাই কমিউনিটি সেন্টারে এ কর্মসূচি পালিত হয়। খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মতিউর রহমান শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান লাবীবের সঞ্চালনায় এতে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে 'বিভেদ নয় ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র' ও 'রমজানের ভূমিকা' বিষয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি এড. মাওলানা রফিকুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে মানুষ আর কোন ফ্যাসিজম চায় না। তাই এখনই আমাদের সকল ভেদাভেদ ছুড়ে ফেলে ঐক্যবদ্ধ হতে হবে। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল করিম, সহসভাপতি মাওলানা লুৎফর রহমান মাদানি, মাওলানা মশিউর রহমান, খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারি মুফতি জুবায়ের আহমাদ, জমিয়তে উলামায়ে ইসলাম ময়মনসিংহ জেলা নেতা মাওলানা খাইরুল ইসলাম মন্ডল, যুব মজলিস ময়মনসিংহ জেলা সভাপতি মুফতি আরিফ রব্বানী, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) এড. সৈয়দ এনায়েত উর রহমান, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার সহসভাপতি মুফতী ইখলাস উদ্দিন, আল হুমাইরা মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহইয়া, বাংলাদেশ জামায়েতে ইসলামী ফুলপুর উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার জাকির হোসেন, জামায়েত নেতা শোয়াইব সম্রাট, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি আহমাদুল হক তামীম, খেলাফত মজলিস হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মুফতি উবায়দুল্লাহ, মাওলানা আবুল কালাম, হাফেজ সালিম আহমেদ, মাওলানা আবু রাইহান, মুফতি আবু হানিফ, মাওলানা আবু সালেহ মুসা, শামসুদ্দিন খান বাচ্চু, প্রমুখ। সবশেষে মুনাজাত পরিচালনা করেন খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার উপদেষ্টা শাইখুল হাদীস ছনকান্দা বাজার জামে মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন দামাত বারাকাতুহুম।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.