• শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই আগে যেভাবে নির্বাচন করতেন সে কথা ভুলে যান– জেলা প্রশাসক, ময়মনসিংহ ময়মনসিংহ-২ আসনে বিএনপির পক্ষে ভোট চাইলেন জমিয়তের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ফুলপুরে নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান, জরিমানা আদায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করলেন হাতপাখার প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া ফুলপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন রুবেল মিয়া নির্বাচনি আচরণ বিধি সম্পর্কে ফুলপুরে অবহিতকরণ সভা সুজন ও মতির প্রার্থিতা প্রত্যাহার, ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় প্রার্থী মুফতী মোহাম্মদুল্লাহ চূড়ান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম ফুলপুরের কৃতি সন্তান আব্দুল ওয়াদুদ আর নেই

ফুলপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

Reporter Name / ২২৪ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে ‘যুব সমাজের প্রত্যাশায় আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় শেরপুর রোডে হাজী কমিউনিটি সেন্টারে এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আহমাদুল হক তামিমের সভাপতিত্বে ও সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা শাব্বির আহমাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সাবেক সহ-সভাপতি মুফতী আজীমুদ্দীন শাহ জামালী দামাত বারাকাতুহুম।


প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা উত্তরের সভাপতি মাওলানা মুহাম্মাদ আকরাম হুসাইন। এসময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাসউদুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান মানিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলার সহ-সভাপতি মাওলানা ইখলাস উদ্দিন, জাতীয় ইমাম সমিতি’র সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল ফাতাহ কাউসার, যুব জমিয়ত ফুলপুর উপজেলা’র সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়ুন কবির কাসেমী প্রমুখ। এসময় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা