মো. আব্দুল মান্নান :
ফিলিস্তিনের গাজায় ইসরায়েল চুক্তি ভঙ্গ করে নির্বিচারে অবুঝ শিশুসহ মুসলমানদের নির্মমভাবে হত্যা করছে। এর প্রতিবাদে ময়মনসিংহের ফুলপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে থেকে ওই বিক্ষোভ মিছিল শুরু হয়।
পরে মিছিলটি আমুয়াকান্দা ব্রিজ পার হয়ে পূবালী ব্যাংক পর্যন্ত যায়। সেখান থেকে ফিরে গোল চত্বরের আরেকটু সামনে যায়। এরপর ওখান থেকে ফিরে গোল চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শায়খে বালিয়ার খলিফা ইত্তেফাক নেতা মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফুলপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দিন, কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, বাইতুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মুফতী আতাউল্লাহ, জমিয়ত নেতা মাওলানা মাহমুদুর রহমান মানিক, মাওলানা হাবিবুর রহমান, মুফতী ইখলাস উদ্দিন, মাওলানা কেফায়াতুল্লাহ, জাবালে নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন, মাওলানা আবুল বাশার, জাতীয় ইমাম সমিতি ফুলপুর শাখার সহসভাপতি মাওলানা আব্দুল মান্নান প্রমুখ। বক্তারা গাজায় বর্বরোচিতভাবে শিশু ও মুসলিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে উহা বন্ধ করার জন্য জাতিসংঘের কাছে জোরালো দাবি জানান।