• শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই আগে যেভাবে নির্বাচন করতেন সে কথা ভুলে যান– জেলা প্রশাসক, ময়মনসিংহ ময়মনসিংহ-২ আসনে বিএনপির পক্ষে ভোট চাইলেন জমিয়তের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ফুলপুরে নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান, জরিমানা আদায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করলেন হাতপাখার প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া ফুলপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন রুবেল মিয়া নির্বাচনি আচরণ বিধি সম্পর্কে ফুলপুরে অবহিতকরণ সভা সুজন ও মতির প্রার্থিতা প্রত্যাহার, ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় প্রার্থী মুফতী মোহাম্মদুল্লাহ চূড়ান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম ফুলপুরের কৃতি সন্তান আব্দুল ওয়াদুদ আর নেই

সাংবাদিক কাম ভাটা মালিক আলমগীরের ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করলো জেলা প্রশাসন

Reporter Name / ৯১ Time View
Update : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

সাইদুর রহমান রিমন :
খাগড়াছড়িতে সফররত চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়েরকারী সাংবাদিক আলমগীরের ফোর বি ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) খাগড়াছড়ি জেলা প্রশাসন অভিযান চালিয়ে ওই ইটভাটা ভেঙে দেয় এবং স্থায়ীভাবে বন্ধের ব্যানার টানিয়ে দেয়। অভিযানে নেতৃত্ব দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। এসময় উনার সাথে দীঘিনালা  উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ, ওসি জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফোর বি ইটভাটাকে জরিমানাসহ বন্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু সাংবাদিক কাম ভাটা মালিক আলমগীর কোনো কিছুর তোয়াক্কা করতেন না। তিনি প্রেসক্লাব সেক্রেটারি প্রফুল্লের প্রভাব খাটিয়ে মোটা অংকের মাসোহারার ভিত্তিতে ইটভাটাটি চালু রেখে আসছিলেন।
জেলা প্রশাসনের নির্দেশে খাগড়াছড়ি জেলা জুড়েই অবৈধ ইটভাটা বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা