আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল
প্রকাশের তারিখঃ ১৪ মার্চ, ২০২৫
নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাইটকান্দি ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ভাইটকান্দি এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভাইটকান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোঃ শাহজাহান সভাপতিত্ব করেন।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ মোজাম্মেল হক আকন্দ। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ফুলপুর উপজেলা শাখার সাবেক জামায়াত আমীর ও ফুলপুর- তারাকান্দা সংসদীয় আসনে নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনীত আলহাজ্ব মাহবুব আলম মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা শাখার জামায়াত আমীর অধ্যাপক গোলাম কিবরিয়া, ফুলপুর উপজেলা শাখার জামায়াত সেক্রেটারি জাকির হোসেন মাস্টার প্রমুখ। এসময় পৌর জামায়াতের সভাপতি আতিকুর রহমান, সেক্রেটারী সিরাজুল ইসলাম, ছনধরা ইউনিয়ন জামায়াতের সভাপতি মুফাচ্ছেল মু্ক্তাদির সাজ্জাদ, রামভদ্রপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু সাঈদ, ভাইটকান্দি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি তোফায়েল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.