• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ফুলপুর পৌর কমিটি গঠন, মুফতী মাসুক সভাপতি ও মুফতী যোবাইর সম্পাদক

Reporter Name / ৯৯ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ফুলপুর পৌর কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার (১২ মার্চ) বেলা তিনটার দিকে ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের দ্বিতীয় তলায় বসে ফিতরা নির্ধারণ বিষয়ক সভাশেষে এ কমিটি গঠন করা হয়।
এসময় ফুলপুর পৌরসভার সাইয়্যেদেনা উমর ফারুক (রা.) মাদরাসা মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুফতী আব্দুল্লাহ আল মাসুককে সভাপতি ও ছোট কুড়েরপাড় জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুফতী যোবাইর হোসাইনকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট পৌর কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহসভাপতি হাফেজ অলিউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী আমিরুদ্দীন, সহসাধারণ সম্পাদক মুফতী আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলমগীর হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মুফতী ইখলাস উদ্দিন, তালিম, তরবিয়ত বিষয়ক মুফতী মুঈজুদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আবুল খায়ের, শিক্ষা, সাহিত্য, গবেষণা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এনামুল হাসান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা রেজাউল করিম, ফুরকানিয়া মক্তব প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতী আব্দুল খালেক, মসজিদ পাঠাগার সম্পাদক হাফেজ মাওলানা আশরাফুল আলম, দপ্তর সম্পাদক মুফতী মারুফ হাসান, সম্মানিত সদস্য হাফেজ মাহতাব উদ্দিন, সম্মানিত সদস্য মুফতী উবায়দুল্লাহ, সম্মানিত সদস্য মাওলানা জুনাইদ, সম্মানিত সদস্য মাওলানা শিব্বির আহমাদ, সম্মানিত সদস্য মাওলানা ইবরাহীম, সম্মানিত সদস্য মাওলানা কাউসার ও সম্মানিত সদস্য মাওলানা হাফেজ মাহদী হাসান। ছনকান্দা বাজার জামে মসজিদের সাবেক ইমাম বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, ফুলপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দিন দামাত বারাকাতুহুমের নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়। এছাড়া মাওলানা মুফতী আওলাদ হুসাইন, মাওলানা ইয়াহইয়া ও মাওলানা সাইফুল ইসলামকে পৌর কমিটির উপদেষ্টা ঘোষণা করা হয়েছে। এসময় হাফেজ মাওলানা মুফতী আতাউল্লাহ, মাওলানা নোমান সিদ্দিকী, মুফতী নজরুল ইসলাম, মাওলানা মাহমুদুর রহমান মানিক, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আসাদুজ্জামান জলিল, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা সাইদুর রহমান, হাফেজ হাফিজুল ইসলাম, মাওলানা আবু সাঈদ নূরুল্লাহ, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা উবায়দুল্লাহ, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মো. আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা