• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই

ফুলপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালকসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত

Reporter Name / ১০৭ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী সিএনজিতে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। আজ সোমবার (১০ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে মারাদেওরা চৌড়াবাড়ি জামে মসজিদের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

ফুলপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপার ফুলপুর থানার এসআই জহুরুল ইসলাম জানান, গৌড়দ্বার থেকে যাত্রীবাহী একটি সিএনজি ফুলপুরের দিকে যাচ্ছিল। পরে মারাদেওরা এলাকায় পৌঁছালে শেরপুরগামী একটি অজ্ঞাত ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।


নিহতরা হলেন, সিএনজির যাত্রী হাসাদ হোসেন (১৮), আবুল কাশেম (৫০) ও চালক আশিক মিয়া (২০)। হাসাদ ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের হাটপাগলা গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র। কাশেম নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী গ্রামের নব্বে আলীর পুত্র ও আশিক শেরপুর জেলার নকলা উপজেলার সাতুগাও গৌড়দ্বার গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র।

এ ঘটনায় আরও ৩ যাত্রী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন, লাভলী খান (৪৫), ইসহাক (৪৫) ও স্বপন (১৭)। লাভলী উপজেলার হাটপাগলা গ্রামের জুনাইদের স্ত্রী, ইসহাক অজ্ঞাত ও স্বপন হাটপাগলা গ্রামের রাসেলের পুত্র।

তাদেরকে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। জানা যায়, কাশেম তার মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। বাড়ি ফেরার পথে সড়কে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা