আজ
|| ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
ফুলপুরে খড়ের স্তুপে আগুন, দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর
প্রকাশের তারিখঃ ৮ মার্চ, ২০২৫
মাওলানা হাবিবুর রহমান :
ময়মনসিংহের ফুলপুরে খড়ের স্তুপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সঞ্চুর গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
জানা যায়, সবাই যখন তারাবীহের নামাজ নিয়ে ব্যস্ত ঠিক তখন কে বা কারা ফুলপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী লামিয়া মেশিনারী হাউজের প্রোপ্রাইটর মুফতী মাজহারুল ইসলামের পিতা মো. আব্দুল হেকিমের গ্রামের বাড়ি সঞ্চুরে খড়ের স্তুপে আগুন দেয়। পরে কিছুক্ষণ পর বাড়ির লোকজন টের পেয়ে আগুন নেভাতে সক্ষম হন। বিষয়টি ফুলপুর থানাকে অবহিত করলে রাতেই এস আই মুকুল পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় এলাকাবাসীসহ আরও উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম, ফুলপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান মানিক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মুফতী ইখলাছ উদ্দিন, ইসলামী আন্দোলন ফুলপুর উপজেলা শাখার দপ্তর সম্পাদক মুফতী আব্দুল্লাহ আল মাসুক প্রমুখ।

এলাকাবাসী এসব দুর্বৃত্তকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পুলিশ তাদের আশ্বস্ত করেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.