নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের হালুয়াঘাটে ৮৬০ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়েছে। আজ শুক্রবার (৭ মার্চ) হালুয়াঘাট থানা পুলিশের অভিযানে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আনা এসব ডিসপ্লে জব্দ করা হয়।
হালুয়াঘাট থানা পুলিশ জানায়, এর আনুমানিক মূল্য ২১ লাখ ৫০ হাজার টাকা। এসব ডিসপ্লে অবৈধভাবে চোরাচালানের সাথে জড়িত থাকার দায়ে মোঃ হানিফ নামে একজনকে আটক করা হয়েছে। হানিফ উপজেলার উত্তর আকনপাড়া নিবাসী। এ বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হানিফকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।