মো. আব্দুল মান্নান :
জুলহাস কি আমল করে জানি না। তার মুখে দাঁড়ি আছে। তিনি মোল্লা। রমজান মাসে চমক দেখালেন। হয়তো যে কোন দিক দিয়ে তিনি মাওলাকে খুশি করে ফেলেছেন। যে কারণে তার ভাগ্য খুলতে শুরু করেছে।
জুলহাসের প্লেন তৈরির স্বপ্ন পূরণ করতে এগিয়ে এসেছে ইউএস-বাংলা। ইউএস-বাংলা নিজে থেকে তাকে ডেকে তাদের অফিসে নেন এবং তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
জানা যায়, মানিকগঞ্জের জুলহাস মোল্লার তৈরি উড়োজাহাজ দেশজুড়ে আলোড়ন তুলেছে। এজন্য তার গবেষণা ও উন্নয়নের কাজে সহযোগিতার হাত বাড়াতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স। জুলহাসকে বিমান তৈরির ব্যয়সহ সব লজিস্টিক ও টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার প্রস্তাব দিয়েছে বেসরকারি এ এয়ারলাইন্সটি।
বৃহস্পতিবার (৬ মার্চ) ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ কামরুল ইসলাম এ বিষয়ে বলেন, জুলহাসের গবেষণাকে এগিয়ে নিতে তার উড়োজাহাজ নির্মাণে প্রয়োজনীয় সব আর্থিক ও কারিগরি সহায়তা দিতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স। গবেষণা বা প্রশিক্ষণের জন্য যদি তার বিদেশে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে ইউএস-বাংলা তাকে সে সুবিধাও দিবে। তাকে সম্পূর্ণ সহযোগিতা করবে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের উত্তরা কার্যালয়ে গেলে জুলহাস মোল্লাকে এ প্রস্তাব দেওয়া হয়। এসময় তিনি ইউএস-বাংলার প্রস্তাব শোনেন। ইউএস-বাংলার সঙ্গে কীভাবে এক হয়ে কাজ করতে পারেন সে বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন বলে জানান জুলহাস।
* ছবি ও তথ্য অনলাইন থেকে সংগৃহীত।