• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাংবাদিক সাঈদ আহমেদ খানের আম্মাজান আর নেই

Reporter Name / ৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

মো. আব্দুল মান্নান :
আমার সাংবাদিকতার অন্যতম গুরু শ্রদ্ধেয় বড়ভাই সিনিয়র সাংবাদিক দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খানের আম্মাজান (৮৪) আর নেই। তিনি আজ বৃহস্পতিবার (৬ মার্চ) পবিত্র রমজান মাসের ৫ তারিখ সকাল সোয়া ৭টার দিকে ঢাকায় ইসলামী ব্যাংক হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মৃত্যুর সময় তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাঈদ ভাইয়ের সাথে আমার সম্পর্ক প্রায় ২৯-৩০ বছর ধরে। দক্ষিণ যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়ায় শিক্ষকতা করার সময় প্রায়ই ইনকিলাব অফিসে যেতাম। তিনি আমাকে অনেক মূল্যায়ন করতেন, আদর করতেন। উনার আম্মার ইন্তেকালের কথা শুনে যেন নিজের মাতৃবিয়োগের মত কষ্ট লাগতেছে। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতে আলা মাক্বাম দান করুক। সাঈদ ভাইয়ের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে মায়ের জন্য দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য, কয়েক বছর আগে উনার আব্বাজানও ইন্তেকাল করেছেন। কথা হয় সাঈদ ভাইয়ের মামা রূপগঞ্জে সাত্তার জুট মিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়্যানের সাথেও। তিনি জানান, উনারা বর্তমানে রাস্তায় আছেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা থানার তুলাতলী গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে মরহুমাকে। মরহুমা অত্যন্ত দীনদার নামাজী ও আল্লাহওয়ালা ছিলেন। আজ বাদ যুহর জানাজাশেষে তাদের পারিবারিক কবরস্থানে উনাকে দাফন করা হবে। উনার জন্য সকলের দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতে সর্বোচ্চ মাক্বাম দান করুক এবং শোকাহত পরিবারের সদস্যদের সবরে জামিল এখতিয়ার করার তাওফীক দান করুক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা