আজ
|| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
ফুলপুরে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময়
প্রকাশের তারিখঃ ২ মার্চ, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। আজ রবিবার (২ মার্চ) বেলা ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা যে কোন মূল্যে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবি জানান। তাদের আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা বলেন, অভিযোগ পেলেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। শুধু জরিমানা নয় প্রয়োজনে জেল দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তারেক আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, ব্যবসায়ী নেতা একেএম সিরাজুল হক, নূরুল ইসলাম সরকার প্রমুখ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.