আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
মাহে রমজান উপলক্ষে নড়াইলের ‘একতা ফাউন্ডেশন’-এর নতুন চমক ‘কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা’
প্রকাশের তারিখঃ ২ মার্চ, ২০২৫
মো. আব্দুল মান্নান :
মাহে রমজান ২০২৫ উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৮নং নড়াইল ইউনিয়নের নড়াইল গ্রামের যুবকরা 'একতা ফাউন্ডেশন'-এর মাধ্যমে নতুন চমক দেখাতে যাচ্ছে। এবার তাদের বিশেষ আয়োজন হলো অনলাইন ভিত্তিক 'ইসলামী সংগীত ও কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা।
https://www.facebook.com/share/1A2oSBgRCg/
এই ফেসবুক গ্রুপে ঢুকে যে কোনো ফেসবুক আইডি থেকে ৫ রমজান হতে ২৫ রমজানের মধ্যে সর্বনিম্ন ১ মিনিট থেকে সর্বোচ্চ ৫ মিনিটের মধ্যে সুন্দর ও সাবলীল কণ্ঠে কুরআন তেলাওয়াত বা ইসলামী সংগীতের ভিডিও রেকর্ড তাদের গ্রুপে পোস্ট করতে হবে। সর্বোচ্চ লাইক, কমেন্ট ও শেয়ারের উপর ভিত্তি করে ৩ জনকে বিজয়ী নির্ধারণ করা হবে।

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি করে ক্রেস্ট ও পাঞ্জাবি প্রদান করা হবে। পুরস্কার প্রদানের তারিখ পরে জানানো হবে।
সম্মানিত সুধী, আপনারা জানেন, নড়াইল একতা ফাউন্ডেশন ২০২৪ সনের ১ নভেম্বর যাত্রা শুরু করে। কিন্তু আজও এর কমিটি গঠন করা হয়নি। বর্তমানে ২১ জন যুবক একতা ফাউন্ডেশনের সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন।
তারা হলেন- মোঃ হৃদয় হোসেন, মোঃ শিবলু মিয়া, মোঃ সারোয়ার আলম, সাইফুল ইসলাম সাইম, নূর মোহাম্মদ রাসেল, যুবরাজ রেজওয়ান, মোঃ সাকিব মিয়া, মোঃ সুজন মিয়া, মোঃ রুবেল মিয়া, মোঃ নজরুল ইসলাম, মোঃ আল মবিন, মোঃ রুহুল আমিন, মোঃ সজীব মন্ডল, মোঃ আমিনুল ইসলাম, মোঃ নূর আহমেদ সোহেল, মোঃ আবদুল্লাহ আল মামুন, মোঃ আল আমিন,

মোঃ আনছারুল ইসলাম, মোঃ মোজাম্মেল মিয়া, মোঃ আরিফুল ইসলাম ও মোঃ নাঈম মিয়া।
এর আগে এসব যুবকরা ২০২৪-এর বন্যার সময় অসহায় মানুষের জন্য কাজ করেছেন। 'নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে' প্রতিপাদ্যকে সামনে রেখে নিজেরা খাবার রান্না করে পানিবন্দি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে পৌঁছে দিয়েছেন। যেখানেই তারা বিপদ দেখেন সেখানেই ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ান। বিপদগ্রস্ত মানুষের আপনজন হয়ে কাজ করেন।

তাদের লক্ষ্য উদ্দেশ্যই হলো, বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত অসহায় গরিব এতিম অনাথ, বিধবা প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো। তারা বলেন যে, বিপদ মানুষের স্থায়ী হয় না। অনেক ধনী মানুষেরও সাময়িক বিপদ আসতে পারে। আমরা তার পাশে না দাঁড়ালেও এক সময় সে ঘুরে দাঁড়াবেই। তবে বুদ্ধিমানের কাজ হলো তার পাশে দাঁড়ানো। আজকে যদি আমি তার পাশে দাঁড়াই তাহলে আগামী দিনে সে আমার পাশে দাঁড়াবে। কেননা, অসুখ বিসুখ বিপদ আপদ ও দুঃসময়ের স্মৃতি মানুষ মনে রাখে। ওই সময় যারা পাশে এসে দাঁড়ায় তারাই হলো প্রকৃত বন্ধু। একতা ফাউন্ডেশন মূলতঃ মানুষের প্রকৃত বন্ধু হতে চায়। এজন্য এ ধরনের মানসিকতা পোষণকারীরা তাদের পাশে থাকবেন বা তাদেরকে পাশে রাখবেন এটাই আমাদের সকলের প্রত্যাশা।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.