• শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই আগে যেভাবে নির্বাচন করতেন সে কথা ভুলে যান– জেলা প্রশাসক, ময়মনসিংহ ময়মনসিংহ-২ আসনে বিএনপির পক্ষে ভোট চাইলেন জমিয়তের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ফুলপুরে নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান, জরিমানা আদায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করলেন হাতপাখার প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া ফুলপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন রুবেল মিয়া নির্বাচনি আচরণ বিধি সম্পর্কে ফুলপুরে অবহিতকরণ সভা সুজন ও মতির প্রার্থিতা প্রত্যাহার, ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় প্রার্থী মুফতী মোহাম্মদুল্লাহ চূড়ান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম ফুলপুরের কৃতি সন্তান আব্দুল ওয়াদুদ আর নেই

ফুলপুরে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা, ৪ মামলায় জরিমানা ১৬০০০

Reporter Name / ৮২ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

মো. আব্দুল মান্নান :
পবিত্র রমজানকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে উপজেলার ভাইটকান্দি বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আজ শনিবার (১ মার্চ) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে ওই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় তেলসহ অন্যান্য পণ্যের মজুদদারি নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বিভিন্ন দোকান এবং গুদামে অভিযান চালানো হয়। ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ -এ মোট ৪ মামলায় ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় সবাইকে দ্রব্যমূল্যের এর ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানানোর পাশাপাশি ধার্যকৃত মূল্যের অধিক মূল্য না নেওয়ার জন্য সতর্ক করা হয়। সহযোগিতায় ছিলেন ফুলপুর থানা পুলিশ। জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা