• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

ফুলপুরে রমজানের পবিত্রতা রক্ষার্থে ইসলামিক ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‍্যালি

Reporter Name / ৮৫ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে হোটেল রেস্তোরাঁ ও চা দোকানসহ সকল অবৈধ কার্যক্রম বন্ধ রাখতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন, ফুলপুর শাখা এ র‍্যালির আয়োজন করে।

র‍্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়। এরপর গোল চত্বর ও থানা রোড হয়ে আমুয়াকান্দা ব্রিজ মোড় পর্যন্ত যায়। সেখান থেকে ফিরে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনাশেষে দোয়ার মাধ্যমে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক, ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার সাদেকুল ইসলাম, সাবেক জেলা অফিস সহকারী আলহাজ্ব ডা. জাকির হুসাইন ফকির, উপজেলা মডেল কেয়ার টেকার মাওলানা আসাদুজ্জামান জলিল, সাধারণ কেয়ার টেকার ক্বারী ফজলুল হক আকন্দ ও আল আমিন ইসলাম, মসজিদ পাঠাগার মডেল কেয়ার টেকার মোজাম্মেল হক, শিক্ষক সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, সেক্রেটারি হাফেজ ওলীউল্লাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা