• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
নদী-নালা খাল জলাধার খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাস-সিএনজি সংঘর্ষ : ঈদে বাড়ি ফেরা হলো না পুলিশ পুত্রের ময়মনসিংহ জেলা পরিষদের নতুন প্রশাসক প্রিন্স, বিভিন্ন মহলের অভিনন্দন আসুন, শবে কদরে বেশি বেশি ইবাদত করি ও মানবকল্যাণে কাজ করি — প্রধানমন্ত্রী “বেগম খালেদা জিয়া রাহ্.-কে যেমন দেখেছি (পর্ব -১) বন্ধ হয়ে পড়ে থাকা পত্রিকা ‘বাংলাদেশ প্রতিদিন’ আজ দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক চারিত্রিক সার্টিফিকেট ইমামদের নিকট থেকে নেওয়ার আইন দাবি করলেন চরমোনাইর পীর প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্ব পালন করেন তাহলে সমস্যা থাকার কথা না — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ

মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ফুলপুরে বর্ণাঢ্য র‍্যালি

Reporter Name / ১২২ Time View
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

মো. আব্দুল মান্নান :
মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ময়মনসিংহের ফুলপুরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুমা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ও ইত্তেফাকুল উলামা, ফুলপুর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
র‍্যালিটি ফুলপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বালিয়া মোড় পর্যন্ত যায়। এরপর সেখান থেকে ফিরে উপজেলা পরিষদের গেট পর্যন্ত যায়। উপজেলা পরিষদের গেট থেকে গোল চত্বরে এসে এক পথসভায় মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শায়খে বালিয়ার খলিফা মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, ফুলপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দিন, বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাইন উদ্দিন, জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার নায়েবে মুহতামিম মাওলানা আনওয়ারুল হক, জাতীয় ইমাম সমিতি, ফুলপুর শাখার সহসভাপতি বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল মান্নান, সহসভাপতি উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আতাউল্লাহ, গোদারিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আওলাদ হোসেন, জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাতের মুহতামিম মাওলানা ইয়াহইয়া, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, ফুলপুর শাখার সাধারণ সম্পাদক আর রাইয়্যান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নোমান সিদ্দিকী, সহসাধারণ সম্পাদক মসজিদে জুবাইদার ইমাম হাফেজ সাইদুর রহমান, অর্থ সম্পাদক সরকারি কলেজ মসজিদের ইমাম হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক থানা মসজিদের ইমাম মুফতী খালিদ সাইফুল্লাহ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসপাতাল মসজিদের ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, সহশিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফায়ার সার্ভিস সংলগ্ন মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমান, সহসমাজ কল্যাণ সম্পাদক নগুয়া খালপাড় জামে মসজিদের ইমাম মাওলানা গিয়াস উদ্দিন, দিউ ইসলামিয়া মাদরাসার মুহতামিম মুফতী ইখলাস উদ্দিন, সাইয়্যেদেনা উমর ফারুক (রা.) আবাসিক হাফিজিয়া মাদরাসার মুহতামিম মুফতী আব্দুল্লাহ আল মাসুক, মাওলানা কেফায়াতুল্লাহ, জাবালে নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আলমগীর হোসেন প্রমুখ। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, ফুলপুর শাখার সহসাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিকের সঞ্চালনায় বক্তব্যশেষে মুনাজাত পরিচালনা করেন পীরে কামিল মুফতী আজীমুদ্দীন শাহ জামালী।
বক্তারা বলেন, আসন্ন রমজানকে সামনে রেখে এর পবিত্রতা রক্ষা করতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা থেকে দূরে থাকতে হবে। টেলিভিশন, সিনেমা হল ও সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি ও ভিডিও প্রদর্শন বন্ধ করতে হবে। রমজানে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। নির্ধারিত খাতে যাকাত পরিশোধ করে সম্পদ পবিত্র রাখতে হবে। সুদ, ঘুষ, মদ, জুয়া, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সব ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার নাগালে রাখতে হবে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে হবে। কুরআন পড়ুন, কুরআন বুঝুন ও আল কুরআনের সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। অসচ্ছল ও ক্ষতিগ্রস্তদের আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করুন। বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা