• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ফুলপুরে বর্ণাঢ্য র‍্যালি শুক্রবার বাদ জুমা

Reporter Name / ৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

মো. আব্দুল মান্নান :
মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ও ইত্তেফাকুল উলামা, ফুলপুর শাখার উদ্যোগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুমা বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আর রাইয়্যান জামে মসজিদে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, ফুলপুর শাখার উদ্যোগে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

র‍্যালিটি ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে বালিয়া মোড় পর্যন্ত যাবে। পরে সেখান থেকে উপজেলা পরিষদ গেট পর্যন্ত যাবে। এরপর পুনরায় ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনাশেষে মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হবে। সর্ব স্তরের আলেম-উলামা, আয়েম্মায়ে মাসাজিদ ও মুমিন মুসলমানকে কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এসময় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, ফুলপুর শাখার সভাপতি ছনকান্দা বাজার জামে মসজিদের সাবেক ইমাম  হাফেজ মাওলানা মহিউদ্দিন, সহসভাপতি বাইতুন নূর জামে মসজিদ, শেরপুর রোড-এর ইমাম মাওলানা মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আর রাইয়্যান জামে মসজিদের ইমাম  হাফেজ মাওলানা নোমান সিদ্দিকী, সহসাংগঠনিক সম্পাদক  সাহাপুর খান বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিক, অর্থ সম্পাদক ফুলপুর সরকারি কলেজ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম, সহ-শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফায়ার সার্ভিস সংলগ্ন জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান, সহসমাজ কল্যাণ সম্পাদক নগুয়া খালপাড় জামে মসজিদের ইমাম মাওলানা গিয়াস উদ্দিন, ফুরকানিয়া মক্তব বিষয়ক সম্পাদক মাওলানা হাফিজুল ইসলাম, আইসিটি বিষয়ক সম্পাদক ধনারভিটা তালুকদানা জামে মসজিদের ইমাম মাওলানা উবায়দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা