মো. আব্দুল মান্নান :ময়মনসিংহের ফুলপুরে ২০২৪-২০২৫ অর্থ বছরে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহের নিমিত্তে সমাজের বিত্তবানদের উদ্বুদ্ধকরণ, যাকাতের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন, ফুলপুর উপজেলা শাখা এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা।
ইসলামিক ফাউন্ডেশন, ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার সাদেকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা যুব উন্নয়ন অফিসার শামসুল হক জোয়ার্দার, উপজেলা নির্বাচন অফিসার বেলাল হোসেন, ব্যবসায়ী নেতা গোলাম মর্তুজা লাল মিয়া তালুকদার, একেএম সিরাজুল হক, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা আতাউল্লাহ, উপজেলা মডেল কেয়ার টেকার মাওলানা আসাদুজ্জামান জলিল, ক্বারী ফজলুল হক, আল আমিন প্রমুখ।