• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই

রমজানকে সামনে রেখে মোবাইল কোর্ট পরিচালনা করলো ফুলপুর উপজেলা প্রশাসন

Reporter Name / ৮৩ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

মো. আব্দুল মান্নান :

পবিত্র রমজানকে সামনে রেখে তেলসহ অন্যান্য দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে  ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার আইন ভঙ্গের দায়ে বিভিন্ন দোকানির নিকট থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমার নেতৃত্বে ওই  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জানা যায়, উপজেলার বাসস্ট্যান্ড ও আমুয়াকান্দা বাজার মনিটরিং করা হয়। এ সময় আসন্ন রমজান উপলক্ষে তেলসহ অন্যান্য পণ্যের মজুতদারি নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বিভিন্ন দোকান ও গুদামে অভিযান করা হয়। ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সবাইকে দ্রব্যমূল্যের  ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানানো হয় এবং ধার্য মূল্যের অধিক মূল্য না নেওয়ার জন্য সতর্ক করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমাকে সহযোগিতা করেন ফুলপুর থানা পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে সাদিয়া ইসলাম সীমা বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা