মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের তারাকান্দায় আবেদ আলী (৬০) নামে এক বৃদ্ধের হাত-পা ও মুখ বাধা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) তারাকান্দা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারাকান্দা উপজেলার বড়ইবাড়ি গ্রামের আকবর আলীর নির্মাণাধীন বিল্ডিংয়ের উত্তর দিকে পশ্চিম পাগুলির শহীদুলের ফিসারী থেকে আজ সকাল সাড়ে ৮টার দিকে উনার হাত-পা ও মুখ বাধা লাশটি পাওয়া যায়।
আবেদ আলী পশ্চিম পাগুলি কোনাপাড়া আম্বির বাড়ির মৃত আবুল হোসেনের পুত্র। এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তথ্যাদি সংগ্রহ চলমান। এছাড়া এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।