মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বাসস্ট্যান্ড ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন ২০২৫ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাদ জুমা কচিকাঁচাদের মধুর কণ্ঠে তেলাওয়াত ও হামদ নাত শুরু হলেও বাদ আসর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল সভার কার্যক্রম। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে শায়খে বালিয়ার খলিফা পীরে কামিল মুফতী আজীমুদ্দীন শাহ জামালী দামাত বারাকাতুহুম-এর মুনাজাতের মাধ্যমে উহা সম্পন্ন হয়।

সভায় সভাপতিত্ব করেন জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার শায়খুল হাদীস আল্লামা এমদাদুল হক দামাত বারাকাতুহুম। সহসভাপতি হিসেবে ময়মনসিংহ বড় মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল হক ও ফুলপুর আদর্শ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবু রায়হান মক্কীর দায়িত্ব পালন করার কথা থাকলেও উনারা দুজনই উমরায় চলে যাওয়ায় ফুলপুরের ৫ জন বিশিষ্ট আলেমে দীন এ পদে দায়িত্ব পালন করেন। উনারা হলেন, ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মাইন উদ্দিন, আমুয়াকান্দা বাজার জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মেরাজুল হক, জামিয়া গিয়াছ উদ্দিন (রহ.) মাদরাসার পরিচালক মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, জামিয়াতুল হুমাইরা লিল বানাতের মুহতামিম মাওলানা ইয়াহইয়া, ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন ও ছনকান্দা বাজার জামে মসজিদের সাবেক ইমাম ও খতীব হাফেজ মাওলানা মহিউদ্দিন।

আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে এতে গুরুত্বপূর্ণ বয়ান করেন, শায়খুল হাদীস মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মুফতী কেফায়াতুল্লাহ আজহারী, মুফতী আমজাদ হুসাইন আশরাফী, মাওলানা আব্দুল মুনাঈম খান আনসারী, মাওলানা তাজ উদ্দিন আল হামিদী, মুফতী কেফায়াতুল্লাহ আল মাহদী ও মাওলানা আমিনুল ইসলাম কাসেমী।
এছাড়া ফুলপুর উলামায়ে কেরামের মধ্য থেকে বয়ান করেন, ৫ শীর্ষ আলেমে দীন যারা মাহফিলে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রেখেছেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক। এসময় ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হাদি, সাবেক মেয়র আমিনুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, ছাত্রদল নেতা একেএম আরিফুল হকসহ অনেকে মঞ্চে উপস্থিত ছিলেন। ওসি বলেন, সভা উপলক্ষে হাজারো মুসল্লীদের সমাগম হলেও কোন যানজট সৃষ্টি হয়নি। এজন্য তিনি স্বেচ্ছাসেবকদের ভূয়সী প্রশংসা করেন। উনারা ছাড়াও এ মাহফিলে আরও বয়ান করেন, ময়মনসিংহ খানকা মাদরাসার উস্তাদ মাওলানা সাদেক হোসেন সুহাইল, অত্র সভার সভাপতি শায়খুল হাদীস আল্লামা এমদাদুল হক দামাত বারাকাতুহুম-এর সাহেবজাদা মুফতী জিয়াউল হক এমদাদী, হাফেজ মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা লোকমান হোসাইন, মুসলিম বোরকা হাউজের মালিক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ। মাহফিল উপস্থাপনায় ছিলেন, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুফতী আতাউল্লাহ, তরুণ আলেম ও উদীয়মান ইসলামী বক্তা হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ এবং বাসস্ট্যান্ড ব্যবসায়ীদের উদ্বুদ্ধ ও ঐক্যবদ্ধ করে যিনি গান বাজনা বা নাটকের পরিবর্তে ইসলামী ওয়াজ মাহফিলের সূচনা করে গিয়েছিলেন, যিনি জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার মজলিসে আমেলার আজীবন সভাপতি ও জামিয়াতুল হুমাইরা লিল বানাতের প্রতিষ্ঠাতা সদরুল মুহতামিম ছিলেন ও ফুলপুর উলামায়ে কেরামের দরদী মুরুব্বি হিসেবে প্রতিনিধিত্ব করে গেছেন সেই প্রথিতযশা আলেমে দীন মরহুম হাফেজ মাওলানা মুজিবুর রহমান রহমাতুল্লাহি আলাইহির সাহেবজাদা হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ নোমান। মাহফিলে পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছেন ও মধুর কণ্ঠে হামদ নাত পরিবেশন করেছেন আশপাশের বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীবৃন্দ এবং ময়মনসিংহ থেকে আগত ইসলামী সংগীতশিল্পীরা। বিগত প্রায় ৬ বছর যাবৎ বিভিন্ন কারণে মাহফিলটি বন্ধ ছিল। এবার এটিকে বাস্তবায়নে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন তাদের কয়েকজন হলেন, মো. ইয়াছিন, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ, এনামুল হাসান প্রমুখ। এসব যুবকরা ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করেন। তারা প্রথমতঃ মাহফিলটি পুনরায় চালু করার জন্য দোকানে দোকানে গিয়ে দাওয়াত দিয়ে আসেন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন মতি মার্কেটের দ্বিতীয় তলায় মুসলিম বোরকা হাউজে সমবেত করে সবাইকে উদ্বুদ্ধ করেন। পরে উনাদের যৌক্তিক এ আবেদন সকল ব্যবসায়ী প্রশংসার সাথে গ্রহণ করেন ও উহাকে বাস্তবায়নের জন্য উলামায়ে কেরামের পরামর্শক্রমে উদ্যোগ গ্রহণ করে যারা মাহফিলের কার্যক্রমকে এগিয়ে নিয়েছেন তাদের মধ্যে অন্যতম কয়েকজন হলেন, ফুলপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, ফুলপুর সরকারি কলেজের শিক্ষক মোহাম্মদ মোশাররফ হোছাইন, ফুলপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাবেক সহসভাপতি নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম লিঠু, সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, তন্ময় ফার্ণিচারের প্রোপ্রাইটর বিল্লাল হোসেন, নূরুল হক সরকার (নূরু মহাজন), হাফেজ এমদাদ, মাওলানা কেফায়াতুল্লাহ, মাওলানা আজিজুল ইসলাম, ইসলাম উদ্দিন, আজিজুল ইসলাম, সাবেক সেনা সদস্য শাহজাহান, আব্দুল্লাহ আল লিপু, এহসানুল হক, মাহবুবুর রহমান, আজিজুল হক, উবায়দুল্লাহ, আব্দুর রহিম, মাহবুবুর রহমান আলম, সামসুল আলম, মহর আলী, লিটন মিয়া, আতিকুর রহমান, খোকন মিয়া, রাসেল মিয়া, আব্দুল কুদ্দুস, আব্দুল করিম প্রমুখ। তাদেরকে সমর্থন করে উৎসাহিত করেছেন ফুলপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাবেক উপদেষ্টা বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান। এছাড়া গোদারিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আওলাদ হোসেন, ফুলপুর আদর্শ মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা নোমান সিদ্দিকী, গ্রীণ সুপার মার্কেট মসজিদের ইমাম ও খতীব মুফতী নজরুল ইসলাম, হাফেজ মাওলানা কাজী ইমরান, সাহাপুর মোহাম্মদীয়া তাহ্ফিজুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা ইবরাহীম, সাহাপুর খান মেমোরিয়াল এতিমখানা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিক, থানা রোড তাহফিজুল কুরআন মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা ফখরুল ইসলাম, দিউ ইসলামিয়া মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা ইখলাস উদ্দিন, ফুলপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাবেক সহসভাপতি ফেরদৌস আমান, আব্দুল বারেক, স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুরবাসী, রেড ক্রিসেন্ট, ওপেন স্কাউট ও আমাদের ফুলপুর আমাদের ঐতিহ্যসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এ মাহফিল বাস্তবায়নে ভূমিকা রাখেন। আল্লাহ তায়ালা সবাইকে জাযায়ে খায়ের দান করুক।