মো. আব্দুল মান্নান :
দীর্ঘ ৬ বছর পর আজ ২১ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে গণমানুষের বহু কাঙ্ক্ষিত ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন। আসুন জেনে নেই, এতে কে কোন দায়িত্ব পালন করবেন।
এবারের সভায় সভাপতিত্ব করবেন জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার শায়খুল হাদীস ও শিক্ষা উপদেষ্টা আল্লামা এমদাদুল হক দামাত বারাকাতুহুম। সহসভাপতি হিসেবে পোস্টারে দুজনের নাম দেওয়া হয়েছে। তারা হলেন, ময়মনসিংহ বড় মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা আব্দুল হক হাফিজাহুল্লাহ ও ফুলপুর আদর্শ মাদরাসার মহাপরিচালক জমিয়তে উলামায়ে ইসলাম, ফুলপুর শাখার সভাপতি মাওলানা আবু রায়হান দামাত বারাকাতুহুম। সভাপতি হুজুর বয়োঃবৃদ্ধ হওয়ায় তিনি সারা রাতব্যাপী সময় দিতে পারবেন না। সহসভাপতি বড় মসজিদের ইমাম সাহেব হুজুর উমরায় চলে গেছেন বলে জানা গেছে। আরেকজন সহসভাপতি মাওলানা আবু রায়হান মক্কী সাহেব জরুরি ভিত্তিতে সৌদি আরব চলে গেছেন।
এমতাবস্থায়, বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাদ ইশা মুসলিম বোরকা হাউজে বসে সারা রাতব্যাপী সভাকে চালিয়ে নিতে এতে সহসভাপতির দায়িত্ব পালন করবেন, ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মাইন উদ্দিন, আমুয়াকান্দা বাজার জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মেরাজুল হক, জামিয়া গিয়াছ উদ্দিন (রহ.) মাদরাসার পরিচালক মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, জামিয়াতুল হুমাইরা লিল বানাতের মুহতামিম মাওলানা ইয়াহইয়া, ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন ও ছনকান্দা বাজার জামে মসজিদের সাবেক ইমাম ও খতীব হাফেজ মাওলানা মহিউদ্দিন।
এ উপলক্ষে মাঠে চার ওয়াক্ত নামাজ অনুষ্ঠিত হবে। প্রত্যেক ওয়াক্তে আযান দিবেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ। আসরের নামাজে ইমামতি করবেন শেরপুর রোড মোড়ে বায়তুন নূর জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মো. আব্দুল মান্নান। মাগরিব নামাজে ইমামতি করবেন উপজেলা জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা আতাউল্লাহ, ইশার নামাজে ইমামতি করবেন শায়খে বালিয়ার খলিফা মুফতী আজীমুদ্দীন শাহ জামালী ও ফজরের নামাজে ইমামতি করবেন ছনকান্দা বাজার জামে মসজিদের সাবেক ইমাম ও খতীব হাফেজ মাওলানা মহিউদ্দিন দামাত বারাকাতুহুম।
সভায় আমন্ত্রিত বক্তাদের থাকা খাওয়ার ব্যবস্থাপনা করবেন, ফুলপুর আদর্শ মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা নোমান সিদ্দিকী, ব্যবসায়ী মো. ইসলাম উদ্দিন, মাওলানা কেফায়াতুল্লাহ, দারুল ইহসান (এক্সিলেন্ট) মাদরাসার পরিচালক মাওলানা মো. আব্দুল মান্নান, মাওলানা আওলাদ হোসেন ও সাহাপুর বড় কুড়েরপাড় মোহাম্মদীয়া তাহ্ফিজুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা ইবরাহীম।
সভায় আগত স্থানীয় উলামায়ে কেরামের আপ্যায়নের ব্যবস্থা থাকবে ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদে। দায়িত্ব পালন করবেন ইমাম ও খতীব হাফেজ মাওলানা মাইন উদ্দিন।
এ উপলক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যরা দায়িত্ব পালন করবেন। তাদের নিয়ন্ত্রণে থাকবেন, সাবেক সেনা কর্মকর্তা মো. শাহজাহান, মো. আব্দুল্লাহ আল লিপু, মো. আজিজুল হক, মো. রাসেল মিয়া, মো. আব্দুল মালেক ও ডা. রবিন।
মঞ্চ সাজানোর দায়িত্বে থাকবেন, ব্যবসায়ী নজরুল ইসলাম, আব্দুল কুদ্দুস ও আব্দুল করিম।
ভিআইপি মেহমানদের আপ্যায়নে থাকবেন, মহাজন নূরুল হক সরকার, ফুলপুর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম, ফুলপুর সরকারি কলেজের শিক্ষক মো. মোশাররফ হোছাইন, ফুলপুর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, মাওলানা আজিজুল হক ও উবায়দুল্লাহ।
হজরত উলামায়ে কেরামের অভ্যর্থনায় থাকবেন, চশমা ব্যবসায়ী হাফেজ এমদাদুল হক, মুসলিম বোরকা হাউজের কর্ণধার হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ, মো. এনামুল হাসান, হাজী ইয়াসীন আহমাদ ও মাওলানা কেফায়াতুল্লাহ।
অভ্যর্থনাকারীদের সাথে যোগাযোগ রক্ষা, উলামায়ে কেরামকে যথাস্থানে পৌঁছানো ও মঞ্চে আনা নেওয়া করবেন, মুফতী নজরুল ইসলাম। রাত ১১টার দিকে সভা বাস্তবায়ন কমিটির পরিচিতি অনুষ্ঠিত হবে। গ্রীণ সুপার মার্কেট জামে মসজিদে মেহমানদের আপ্যায়নে চা নাশতার দায়িত্বে থাকবেন, মুফতী নজরুল ইসলাম, আবু সাঈদ নূরুল্লাহ, হাফেজ মাওলানা আবুল বাশার ও মাওলানা আজিজুল ইসলাম।
পেশাবখানা ও টয়লেটের দায়িত্বে থাকবেন, সাবেক সভাপতি নজরুল ইসলাম।
মেহমানদের জন্য বিছানা পত্র সরবরাহ করবেন, মো. উবায়দুল্লাহ ও আব্দুর রহিম।
মাইক ও প্রজেক্টরের দায়িত্বে থাকবেন, মাহবুবুর রহমান আলম, মোহাম্মদ সামসুল আলম, মহর আলী, হাজী মো. ইয়াসীন ও মো. লিটন মিয়া।
বক্তাদের বিদায়ের সময় হাদিয়া প্রদানের সময় দায়িত্বে থাকবেন, আজিজুল ইসলাম ও হাফেজ মাওলানা মো. আব্দুল্লাহ আল ফাহাদ।
ক্রয় কমিটি (আপ্যায়ন) -এর দায়িত্বে থাকবেন, ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম লিঠু, আতিকুর রহমান ও মো. খোকন মিয়া।
কর্মসূচি তালিকা তৈরির দায়িত্বে থাকবেন : ফুলপুর সরকারি কলেজের শিক্ষক মো. মোশাররফ হোছাইন ও ফুলপুর মহিলা কামিল মাদরাসার শিক্ষক সামসুল আলম রুবেল।
দোকানপাটে শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন, মো. লিটন মিয়া, এনামুল হাসান, মাওলানা কেফায়াতুল্লাহ ও মহর আলী রাসেল।
সার্বিক তত্বাবধানে থাকবেন, ফুলপুর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম, ফুলপুর সরকারি কলেজের শিক্ষক মো. মোশাররফ হোছাইন, ব্যবসায়ী নজরুল ইসলাম, ফুলপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম লিঠু ও বিল্লাল হোসেন।
সভায় মঞ্চ পরিচালনায় থাকবেন, হাফেজ মাওলানা আবুল্লাহ আল ফাহাদ, হাফেজ আতাউল্লাহ ও মদীনা পার্টসের প্রোপ্রাইটর হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ নোমান।
গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন : ঢাকার মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী, মুফতী আমজাদ হুসাইন আশরাফী, মাওলানা আব্দুল মুনাঈম খান, ঢাকার মাওলানা তাজ উদ্দিন আল হামিদী, মুফতী কেফায়াতুল্লাহ আল মাহদী, সাভারের মাওলানা আমিনুল ইসলাম কাসেমী ও হবিগঞ্জের মাওলানা তাফহীমুল হক। সভায় সকলকে যিকিরের সাথে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে।